ভোলা সদরের ইলিশা এলাকায় জাটকা ধরার দায়ে ৫ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাইহিদুলইসলাম এ জরিমানা করেন।

অর্থদন্ডাদেশপ্রাপ্ত জেলেরা হলেন- নিরব, জামাল, মোশারেফ, মিলন ওআক্কাস। তারা সবাই ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মৎস্য বিভাগের একটি দল মেঘনায় অভিযান চালায়। এ সময় জাটকা ধরার অপরাধে ৫ জেলেকে আটক করা হয়।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক প্রত্যেক জেলেকে ৫হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।

শাহীন/নাজিব