সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু জিয়া বাহিনীর প্রধানসহ ৪ দস্যুকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে র‌্যাব-৬ এর সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে র‌্যাব কর্মকর্তা জাহিদ হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুর ১২টায় খুলনায় র‌্যাব-৬ এর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এমবি