ভোলার মনপুরায় বনের হরিণ লোকালয়ে ছুটে আসে। এসময় স্থানীয়দের হাতে ধরা পড়ে হরিণটি।
বুধবার দুপুর ১২টায় লোকালয়ে আসা একটি মায়াবি হরিণ উপজেলা নবনির্মিত আদালত ভবন এলাকায় স্থানীয় লোকজন ধরে বন বিভাগকে খবর দেয়।
খবর পেয়ে আটককৃত হরিণটিকে উদ্ধার করে বনপ্রহরি ফারুক ও বাহাদুর স্থানীয় বনে অবমুক্ত করেন।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার কেরেছেন।
আবুল কালাম বলেন, আটককৃত হরিণটি জংলার খাল সংলগ্ন চর জামশেদে অবমুক্ত করা হয়।
এমকে





