বি:বাড়িয়া জেলারআখাউড়া উপজেলায়পুলিশে সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল মিয়া (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল বেইলি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
এতে আখাউড়া থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, পুলিশ কনস্টেবল হান্নান ও বিকাশ। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চাইনিজ কুড়াল, রামদা ও দুটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। নিহত ডাকাত সাইফুল উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদারের দাবি, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য। থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ডাকাতির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
ওসির দেয়া তথ্য অনুযায়ী, একদল ডাকাত ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল বেইলি সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে টহল পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই ডাকাত সাইফুল নিহত হন।
এর একদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ লোকমান হোসেন নামে আরেক ডাকাত নিহত হয়।
এমই





