ঝিনাইদহের শৈলকুপায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিকৃত শিক্ষার্থীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। রোববার সকাল থেকেই শিক্ষার্থীরা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরতে শুরু করে। আজ সকালে ১ জন শিক্ষার্থী ভর্তি ছিল সেও সুস্থ হয়ে ফিরে গেছে।

চিকিৎসকরা জানান, অসুস্থ হয়ে গতকাল শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮৬ জন শিক্ষার্থী ভর্তি হয়। চিকিৎসা শেষে রাত পর্যন্ত ১৮৫ জন বাড়ি ফিরে যায়। বাকি ১ জন আজ সকালে সুস্থ হয়ে সেও বাড়ি ফিরে গেছে।

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। খাওয়ানোর পর গতকাল দুপুরে অসুস্থ হয়েছে প্রায় ৩’শ শিক্ষার্থী।
জেড