ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জামাল নামে এক ব্যাবসায়ী দুর্বৃত্তদের আক্রমনের শিকার হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার আনুমানিক রাত ৩ টায় এ ঘটনা ঘটেছে।
জামাল নামের এক ব্যবসায়ীর বাড়ি পূর্ব জোরাইনে। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কয়েক যুবক তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক ছাত্রের সাথে ভুল বুঝা-বুঝির এক পর্যায়ে জামালের উপর ফের হামলার ঘটনা ঘটে।
এসময় ৩ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
ঢামেকে সংঘর্ষ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জামাল নামে এক ব্যাবসায়ী দুর্বৃত্তদের আক্রমনের শিকার হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার আনুমানিক রাত ৩ টায় এ ঘটনা ঘটেছে। জামাল নামের এক
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদির নাম মো. পরশ (৩৫)। তার বাবার নাম মো. লিয়াকত এবং তার কয়েদি নং ২১১/এ। তবে কি মামলায় সে কারাগারে বন্দী ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।
গ্রেপ্তার ৩ ঢামেকে লাশ ফেলে পালানো সেই কিশোরীর পরিচয় মিলেছে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত হিসেবে ফেলে যাওয়া সেই কিশোরীর পরিচয় মিলেছে। ১৫ বছর বয়সী মিম আক্তার ছিল নারায়ণগঞ্জের একটি বাসার গৃহকর্মী। মৃত্যুর আগে তাকে নির্যাতন করা হয়েছিল বলে পরিবারের অভিযোগ। আর মিমের লাশ হাসপাতালে রেখে পালানোর ঘটনায় এবার গ্রেপ্তার হয়েছেন ওই বাসার গৃহকর্তা, তার স্ত্রী ও শ্বশুর। পুলিশের প্রাথমিক তদন্তেও উঠে এসেছে, ঘটনার পর নিজেদের আড়াল করতে তারা বাসা ছেড়ে অন্যত্র সরে গিয়েছিলেন।
শনিবার ঢামেক হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই মর্যাদাপূর্ণ সফরকে ঘিরে ক্যাম্পাসজুড়ে সাজসাজ রব এবং ব্যাপক প্রস্তুতি চলছে। ঢামেকের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে এই সফরকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে, অনেকেই একে দেখছেন এক মহা মিলনমেলা হিসেবে।
খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার ভাতিজিকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমাকে (৩২) দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।















