পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নওয়াব আলী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ইউনিটের পরীক্ষ‍া সকাল ১০টা থেকে ১১টা, ‘বি’ইউনিটের পরীক্ষা বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এবং ‘সি’ইউনিটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.pstu.ac.bdথেকে জানা যাবে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ