নারায়ণগঞ্জে সেলিম হাজির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৬জন দগ্ধ হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে ফতুল্লা থানার বারৈভোগ (দেবক মাদ্রাসা সংলগ্ন) এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- তরিরন বেগম (৬০), তার স্বামী আজিজুর (৬৫), তাদের মেয়ে তানিয়া (১৬), তন্বি (১২), ছেলে তকিরন (৯) ও নাতি মাহমুদা (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুর পরিবার সেলিম মিয়ার বাড়িতে তিনটি রুম ভাড়া নিয়ে থাকেন। শনিবার ভোরে ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখে পরিবারের লোকজন বাইরে বের হতে গিয়ে দেখেন বাইরে থেকে ঘরের দরজা বন্ধ। পরে অনেক চিৎকারের পর এলাকাবাসী এসে ঘরের দরজা খুলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ