খোলা কেক খেয়ে ১০ শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
চট্টগ্রাম বাকলিয়া থানার বৌ বাজার আবু তাহের কলোনিতে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিশুরা হলো- মো. ইমরান (৫), আল আমিন (৭), জান্নাত (৩), সুমাইয়া (৯), ইয়াছিন (১২), আরিফ হোসেন (৩), মীম (৬), রাকিব হোসেন (৪), সালাউদ্দিন (১৫) ও সুমাইয়া (৪)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জহির জানান, সকাল পৌনে ১২টার দিকে অসুস্থ শিশুদের হাসপাতালে আনা হয়।
শিশুদের অভিভাবকরা জানিয়েছেন, এক মহিলা সকালে ওই এলাকায় খোলা কেক বিক্রি করেন। ওই কেক খেয়ে শিশুরা বমি করতে শুরু করে। পরে তাদের হাসপাতালে আনা হয়।
জেএ





