টাঙ্গাইলের শতবর্ষী যৌনপল্লী পরিদর্শনে যাচ্ছেন চার রাষ্ট্রদূত ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

টাঙ্গাইলের কান্দাপাড়া এলাকার শত বছরের পুরনো যৌনপল্লী থেকে সাড়ে আটশ যৌনকর্মীর চলে যাওয়ার বিষয়টি তদন্ত করতে শুক্রবার দুপুরে তারা এখানে আসছেন।

এদিকে, তাদের এই উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের বিরুদ্ধে ‘টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’ দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণজমায়াতের ডাক দিয়েছে।

গণজমায়াত শেষে যৌনপল্লীর প্রবেশপথ শহরের শান্তিকুঞ্জ মোড় ও কলেজপাড়া মোড়ে অবস্থান নিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে এই কমিটি।

টাঙ্গাইল ডিএসবি সদস্য ইউসুফ মিয়া এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

১২ জুলাই ‘টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র আন্দোলনের মুখে সাড়ে আটশ যৌনকর্মী একরাতেই যৌনপল্লী ছেড়ে যেতে বাধ্য হন। পরদিন যৌনপল্লীর ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করেন ৫৬টি বাড়ির মালিক ও সর্দারনী।

ঢাকা, ১৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস