দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার নিয়োগের বিষয়ে সুপারিশ দিতে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি করেছে সরকার। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে সম্প্রতি কমিটি গঠনের আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
দুদক আইন অনুযায়ী, তিনজন কমিশনার নিয়ে দুর্নীতিবিরোধী এ কমিশন গঠিত হয়। কমিশনারদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যানের দায়িত্ব দেয় সরকার। কমিশনারদের মেয়াদ থাকে পাঁচ বছর। দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দিন আহমেদের মেয়াদ ২৫ জুন শেষ হবে।
সাবেক সচিব ইকবাল মাহমুদ বর্তমানে দুদক চেয়ারম্যান এবং এএফএম আমিনুল ইসলাম কমিশনারের (তদন্ত) দায়িত্বে আছেন।
হাইকোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আবুল ফয়েজ মো. আবিদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিবের আগের মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজকে বাছাই কমিটির সদস্য করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বাছাই কমিটির কমপক্ষে তিনজন সদস্যের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের একটি শূন্যপদের বিপরীতে দুজন ব্যক্তির নামের তালিকা রাষ্ট্রপতির কাছে সুপারিশ হিসেবে পাঠানো হবে। কমপক্ষে চার।
এমআর





