বাক ও বুদ্ধি প্রতিবন্ধী আবু বকর তার পিতৃপুরুষের ভিটামাটি রক্ষা করতে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে দীর্ঘদিন ধরে।
গাইবান্ধা সদরের বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র বুদ্ধি প্রতিবন্ধী আবু বকর প্রতি নিয়ত নানা হয়রানি ও নির্যাতনের কবলে মানবেতর জীবন যাপন করছে।
আবু বকর সিকট আত্মীয় সূত্র জানিয়েছে,বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর মৌজায় তার পিতৃসূত্রে প্রাপ্ত ২০ শতক জমি আছে। তার জমির পাশ ঘেঁষে স্থানীয় বিত্তশালী আবুল হোসেন কিছু জমি ক্রয় করার পর হতেই আবু বকরের জমির উপর নজর পড়ে।
ঐ জমি ক্রয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হলে আবুল হোসেন তার লোকজন দিয়ে নানাভাবে হয়রানি করে আবু বকরকে জমি বিক্রয়ে বাধ্য করার চেস্টা চালান। একপর্যায়ে ঐ জমি বেদখল করার জন্য মরিয়া হয়ে উঠলে আবুব্ক্কর আদালতে মামলা করায় আদালত আবুল হোসেনের কাছ থেকে উক্ত জমিতে কোনদিন প্রবেশ করবেন না মর্মে মুচলেকা নেয়।
কিন্তু আদালতের দেয়া অঙ্গীকার ভঙ্গ করে আবুল হোসেন গং’রা প্রতিবন্ধী আবুবক্করকে ঐ জমি ছেড়ে দিতে চাপ সৃষ্টি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এমএ





