দিনাজপুর কয়লাখনি রেলগেটে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এই পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তিনি ট্রাকের চালকের সহকারী (হেলপার) ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিনাজপুর থেকে রংপুরমুখী ট্রেনের সঙ্গে কয়লাখনি এলাকায় একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

জেড