আগামী ১৩ ডিসেম্বর ২০১৯ সালের হজ চুক্তি সম্পাদিত হবে। সৌদি আরবের রিয়াদে এ চুক্তি সম্পাদিত হবে।

রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ২০১৮ তে বক্তৃতাকালে এ তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান।

তিনি বলেন, আগামী বছর হজে খরচ বাড়বে। ২০১৯ সালে মিনায় দোতলা খাটে হজযাত্রীদের রাখার ব্যবস্থা করছে সৌদি সরকার। তবে বাংলাদেশের পক্ষ থেকে দোতলা খাট নয়, আগের মতো একটি তাবুতে ৬৪ জনকে রাখার অনুরোধ জানানো হয়। কারণ বাংলাদেশের অধিকাংশ হজযাত্রী বৃদ্ধ।

এসএম