চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওমর ফারুক (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার বর্তমান মূল্য প্রায় এক কোটি ১৮ লাখ টাকা।
রবিবার রাতে একটি পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওমর ফারুক কক্সবাজারের মহেশখালী থানার পৌরসভার দাসী মাঝিপাড়া এলাকার নজির আহম্মদের ছেলে।
আজ সোমবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ওমর ফারুক জানান-দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছেন।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
ওমর ফারুক/এমই





