বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী বিশ্বে হতদরিদ্রের সংখ্যার হিসেবে বাংলাদেশ শীর্ষ তালিকায় রয়েছে ৷এ সম্পর্কে পাঠকরা ডয়চে ভেলের ফেসবুক পাতায় তাঁদের ভাবনার কথা জানিয়েছেন।
বাংলাদেশে ২ কোটি ৪১ লাখ হতদরিদ্র মানুষ আছে৷ এ সংখ্যা আগামীতে আরো বাড়ার শঙ্কা রয়েছে। ডয়চে ভেলের প্রতিবেদনে তা জানতে পেরে মেহেদি চৌধুরী লিখেছেন,।
‘‘বিটিভি'তে তো বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হচ্ছে, বাংলাদেশে হতদরিদ্রতা নেই৷ এমনকি ওদের মিলাদের দাওয়াত দিতে গেলেও তারা পিছিয়ে যায়।''
‘‘আমি বাংলাদেশের অনেক হতদরিদ্রকে চিনি যারা ‘কাজ' করতে চায় না। বাংলাদেশে মানুষ ‘কাজ' করলে হতদরিদ্র হতে হয় না,'' এই মন্তব্য পাঠক রানা চক্রবর্তীর।
যেসব দেশে হতদরিদ্ররা থাকেন
বিশ্বব্যাংকের হিসেব
বিশ্বব্যাংক ‘পোভার্টি অ্যান্ড শেয়ারড প্রসপারিটি ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে সবচেয়ে বেশি হতদরিদ্র মানুষ আছে, এমন ১০টি দেশের তালিকা তৈরি করেছে। এ দশটি দেশে ৪৫ কোটি অতিদরিদ্র মানুষ বাস করেন। ক্রয়ক্ষমতার সমতা অনুসারে (পিপিপি) যাঁদের দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্টের কম, তাঁদের হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়েছে।
বাংলাদেশ
জিডিপি’র প্রবৃদ্ধিতে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও হতদরিদ্রের সংখ্যাতেও শীর্ষ তালিকায়। তালিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম৷ বাংলাদেশে ২ কোটি ৪১ লাখ হতদরিদ্র মানুষ আছে৷ ভারসাম্য না আনতে পারলে, এ সংখ্যা সামনে আরো বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে
ভারত
বিশ্বব্যাংকের তালিকায় হতদরিদ্রের সংখ্যা বিবেচনায় শীর্ষ স্থানে রয়েছে ভারত৷ দেশটিতে অতিদরিদ্র মানুষের সংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ।
নাইজেরিয়া
তালিকায় শীর্ষ দশের সাতটিই সাব-সাহারান আফ্রিকার৷ ভারতের পর দ্বিতীয় স্থানে থাকা নাইজেরিয়ায় হতদরিদ্রের সংখ্যা ৮ কোটি ২৬ লাখ।
কঙ্গো
আফ্রিকার আরেক দেশ যুদ্ধবিধ্বস্ত কঙ্গো রয়েছে তৃতীয় স্থানে৷ কঙ্গোতে ৫ কোটি ৩২ লাখ মানুষের আয় ১ ডলার ৯০ সেন্টের কম।
ইথিওপিয়া
ইথিওপিয়া রয়েছে চতুর্থ স্থানে৷ এ দেশটিতে ২ কোটি ৬৭ লাখ অতিগরিবের বসবাস।
তাঞ্জানিয়া
বাংলাদেশের পরেই তালিকায় রয়েছে তাঞ্জানিয়া৷ আফ্রিকার এ দেশটি আছে ষষ্ঠ অবস্থানে৷ এখানে হতদরিদ্রের সংখ্যা ২ কোটি ৭ লাখ।
কেনিয়া
কেনিয়াতে হতদরিদ্রের সংখ্যা ১ কোটি ৭৪ লাখ৷ দেশটি আছে সপ্তম অবস্থানে।
মাদাগাস্কার
মাদাগাস্কারে হতদরিদ্রের সংখ্যা ১ কোটি ৭৩ লাখ৷ তাদের অবস্থান আট।
মোজাম্বিক
মোজাম্বিকে ১ কোটি ৭১ লাখ মানুষের আয় ১ ডলার ৯০ সেন্টের নীচে৷ তারা আছে নবম অবস্থানে।
ইন্দোনেশিয়া
শীর্ষ দশের তালিকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র প্রতিনিধি ইন্দোনেশিয়া৷ এখানে ১ কোটি ৫১ লাখ অতিগরিব মানুষের বসবাস। ডিডাব্লিউ।
এএস





