করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সারাদেশে আজ সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের প্রথম দিন রাজধানীতে ৪০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এডিসি ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউন অমান্য করে অহেতুক ঘোরাফেরা করায় ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বিধিনিষেধের প্রথম দিন নিয়ম অমান্য করায় ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

এমবি