সাতক্ষীরার আশাশুনি উপজেলা থেকে এক হাজার টাকার ১৯টি জাল নোটসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
উপজেলার তেঁতুলিয়া বাজার থেকে মঙ্গলবার সকাল আটটার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বিপ্লব ঘোষ (২৫) ও শহীদুল ইসলাম (৩৫)। বিপ্লব ঘোষ একই উপজেলার কচুয়া ও শহীদুল ইসলাম খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাকা এলাকার বাসিন্দা।
আশাশুনি থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসান হাবিব জানান, আটকরা দীর্ঘদিন জাল টাকা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





