দেশের স্বনামধন্য বেসরকারি হাসপাতাল বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা গত ১৫ দিন ধরে ধর্মঘট করায় সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। বেতন-ভাতা বৃদ্ধি এবং অনিয়ম নিরসনের দাবিতে গত ১৬ মে থেকে এ ধর্মঘট পালন করছেন তারা।

হাসপাতালের বহির্বিভাগের সেবা ছাড়াও ডেন্টাল কলেজের ক্লাসও বন্ধ রেখেছেন চিকিৎসকরা।

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ফজলুল কাদের ধর্মঘটের বিষয়টি জানান।

তিনি জানান, বেতন-ভাতা বৃদ্ধি এবং অনিয়ম নিরসনের দাবিতে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রেখেছেন।

ওএফ