বগুড়ায় একটি ট্রাক ও একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।
শনিবার রাত ৯টার দিকে শহরের চারামাথা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি খালি ট্রাকে অগুন দেয় অবরোধকারীরা।
অপর দিকে রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় একটি অকেজো বাসে আগুন দেয় তারা। ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাবলু সিএনজি ফিলিং স্টেশনে ওই বাসটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ওই বাসটি দুর্ঘনাকবলিত হয়ে কয়েক মাস ধরে পড়ে ছিল। জনমনে আতঙ্ক ছড়াতে বাসটিতে আগুন দিয়েছে অবরোধকারীরা।
এবি





