জয়পুরহাটের কালাই উপজেলার হারুনজা গ্রামে আসামিকে না পেয়ে তার চাচাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
আজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সাইদুর রহমান (৩৮)।
এদিকে নিহতের মরদেহ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে- এমন খবরে হাসপাতাল ঘেরাও করে রেখেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
এ বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত দুই উপ-পরিদর্শকসহ (এসআই) চারজনকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
এমবি





