রাজধানীর বাড্ডার তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাত এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে মধ্যবাড্ডা প্রগতি সরণিতে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার এসআই জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাস ও চালক সামিউলকে আটক করেছে পুলিশ।
এএইচ





