যশোর বেনাপোল আমড়াখালী চেকপোস্ট দিয়ে ভারতে পাচার কালে ২০টি স্বর্ণেবারসহ জিকরুল ইসলাম(৪০) নামে এক পাচারকারীরে আটক করে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সদস্যা। বুধবার সকালে অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, নড়াইল জেলার লোহাগড়া থানার মৃত আলেক মোল্লার ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান একটি স্বর্নের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টের নায়েক মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি তল্লাশী অভিযান চালিয়ে ঢাকা হতে বেনাপোল গামী দেশ ট্রাভেলস্ এর একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ জিকরুল ইসলাম(৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা (পিএসসি এসসি) জানান, বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ২০টি স্বর্ণের বারসহ জিকরুল নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা। আটককৃত চোরাচালানী স্বর্ণসহ আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নাছির/এসএম





