বাগেরহাটে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদকে পুলিশ আটক করেছে।

সোমবার দুপুরে বাগেরহাট আইনজীবী ভবনের পাশে নিজ চেম্বার থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম খাঁন জানান, ২৮ অক্টোবরের একটি সহিংস ঘটনার আব্দুল ওয়াদুদকে আটক করা হয়। আটককৃত জামায়াত নেতার বিরুদ্ধে ইতোপূর্বে ১৫টি মামলা রয়েছে বলে তিনি জানান।

ইআর