চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়ন থেকে চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।‍

শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক ও এএসপি শাহেদা সুলতানা বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এসএইচ