নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজগর মিনা (৪৬) নামে এক বিজিবি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছে ৫জন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের মোল্যা বংশের সাথে মিনাদের বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকালে একটি দোকান ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে।
এ ঘটনার জের ধরে মেম্বার রাজা মোল্যার নেতৃত্বে ২০/২৫ জন লোক সংঘবদ্ধ হয়ে আজগার মোল্যার ওপর হামলা চালায়। বেপরোয়ভাবে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আজগর মিনা মারা যায়।
এমএনজে





