সিলেট সিটি কর্পোরেশনের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার নগরীর একটি অভিজাত হোটেলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বাজেট ঘোষণা করেন। ৩১২ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরে এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে আয়ের খাত ধরা হয়েছে, হোল্ডিং ট্যাক্স ৩২ কোটি ৫০ লাখ, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ছয় কোটি, ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণের ওপর কর তিন কোটি, পেশা ও ব্যবসার ওপর কর তিন কোটি ৫০ লাখ, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন বাবদ ফি ২০ লাখ, বাস টার্মিনাল ইজারা বাবদ আয় এক কোটি, ফেরিঘাট ইজারা বাবদ আয় ৩০ লাখ, সিটি সম্পত্তি ভাড়া ৮০ লাখ, অন্যান্য সংস্থা কর্তৃক রাস্তা কাটার ক্ষতিপূরণ বাবদ আয় এক কোটি, দরপত্র শিডিউল বিক্রি বাবদ আয় পাঁচ কোটি, পানীয় জলের মাসিক চার্জ এক কোটি ৫০ লাখ, সংযোগ ও পুনঃসংযোগ ফি ৭০ লাখ, নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি ২০ লাখ টাকা।

এ ছাড়া সরকারি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ১০ কোটি, সরকারি মঞ্জুরি খাতে ১০ কোটি, অন্যান্য প্রকল্প মঞ্জুরি খাতে এক কোটি, নগরীতে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প খাতে এক কোটি টাকা।

বাজেটে রাজস্ব খাতে ৩৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়ন ব্যয় বাবদ ৪৬ কোটি ৫০ লাখ টাকা। সরকারি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ১০ কোটি, সরকারি মঞ্জুরি খাতে ১০ কোটি, অন্যান্য প্রকল্প মঞ্জুরি খাতে এক কোটি, নগরীতে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প খাতে এক কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ঘোষিত বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ