তেজগাঁও থানার ওসি আব্দুর রশিদ এবং সংশ্লিষ্ট থানার দুই এসআইসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বাদল হাওলাদার নামে একজন ব্যবসায়ী বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে মামলাটি দায়ের করেন ।
বিচারক মামলাটি আমলে নিয়ে বাদী বাদল হাওলাদারকে ঢাকা মেডিকেলের একজন মানসিক চিকিৎসকের দ্বারা চিকিৎসা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, তেজগাঁও থানার ওসি আব্দুর রশিদ, ওই থানার দুই এসআই জাহাঙ্গীর হোসেন ও আবুল কালাম আজাদ, ঢাকা সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি, মসিউর রহমান খান মিরন, মিনহাজুর রহমান রহমান, ইয়াসমিন, হোসেন খান, ফারুক আহম্মেদ, নুরুন্নবী ও মাইন উদ্দিন।
বাদল হাওলাদারের পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট হাসিনা আক্তার।
মামলায় অভিযোগ থেকে জানা যায়, বাদল হাওলাদার গাড়ী ডেকোরেশনের একজন ব্যবসায়ী। বাদী যেখানে বাস করেন তার পাশের তার ব্যবসা প্রতিষ্ঠানটি অবস্থিত। তেজগাঁও থানার ওই তিন সদস্য বাদে মামলার অপর আসামিরা বাদলের ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা দখল করতে চাই। উক্ত বিষয়টি তিনি জায়গার মালিক অমিত্ত বিশ্বাসকে জানান। অমিত্ত বিষয় শেষের আট আসামিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্টেট আদালতে একটি মামলা দায়ের করেন । আদালত মামলাটি আমলে নিয়ে তেজগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর ওসি আব্দুর রশিদের নির্দেশে ওই থানার দুই এসআই জাহাঙ্গীর হোসেন ও আবুল কালাম আজাদ জায়গার মালিক অমিত্ত বিশ্বাস ও বাদলকে থানায় নিয়ে এসে নির্মম অত্যাচার ও নির্যাতন চালায়। একই সাথে ওসি আব্দু রশিদও তাদেরকে অত্যাচার ও নির্যাতন করে।

এম আর