হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ টাকার বিদেশি ওষুধ জব্দ করেছে কাস্টমস্ কর্তৃপক্ষ।
রোববার বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরের ফ্রেইট গেট থেকে আটক করা হয় ওষুধের এই চালান।
শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) শাহীদুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওষুধের চালানটি থাইল্যান্ড থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে আনা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ওষুধগুলো ক্যান্সার প্রতিরোধ ও প্রসূতি নারীর চিকিৎসায় ব্যবহৃত হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।
জেআই





