জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী এলাকায় পাহাড়ি ঢলের প্রচণ্ড স্রোতে দু’টি বন্যহাতি ভেসে এসেছে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে এলাকায়।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় হাতি দু’টি ভেসে এসেছে বলে স্থানীয়রা জানায়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, দু’টি নয়, একটি ভেসে এসেছে। হাতিটি বর্তমানে চুকাইবাড়ীর যমুনার চরে অবস্থান করছে। হাতি যাতে লোকালয়ে যেতে না পারে সেজন্য স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছে পুলিশ।

এছাড়া হাতিটি উদ্ধারের জন্য ময়মনসিংহ বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান ওসি।

ওএফ