পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গত মঙ্গলবার বিকেলথেকে ঢাকায় ফেরা শুরু হয়ে এখও চলছে।
দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসা প্রতিটি লঞ্চ, ট্রেন ও বাসে ছিলো মানুষের উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালসহ রাজধানীর বিভিন্ন বাস ও রেলওয়ে ষ্টেশন ঘুরে এমন চিত্র দেখাগেছে।
সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান জানান, কর্মজীবী মানুষেরা আস্তে আস্তে ঢাকায় ফিরতে শুরু করেছেন। সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে বিভিন্ন জায়গা থেকে আসা ৪২টি লঞ্চ ঘাটে ভিড়েছে বলেও জনান তিনি।
এদিকে, আগামী দুই দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় অন্যান্যবারের মতো ফিরতি মানুষের ঢল নামেনি সদরঘাটে।
তবে আগামী দুইদিন ফেরত আসা মানুষের ভিড় আরো বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী রোববার থেকে পুরনো চেহারা ফিরে পাবে রাজধানী ঢাকা।
এমআর





