গাইবান্ধা শহরে ব্যবসার টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে রায়হান মিয়া (২৮) নামের এক ব্যাবসায়ী ছুরিকাঘাতে নিহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত অনুমান ৯টার দিকে শহরের স্টেশন রোড সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান সরকার পাড়ার নেহাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পারিবারিক ও ব্যবসায়িক বিষয় নিয়ে রায়হান ও রাহুল দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল।
রাতে বাড়ি ভাড়া ও সিএনজি চালিত অটোরিকশা বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রাহুল ক্ষিপ্ত হয়ে রায়হানকে এলোপাতারি ছুরিকাঘাত করে।
পরিবারের সদস্যরা রায়হানকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই/





