অবরোধের ৬ষ্ঠ দিনে রাজধানীর আদূরে আশুলিয়ায় ডেইরি গেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার ভোর সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ