নাসির নগরে হামলার সন্দেহভাজন মূলহোতা হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাক্ষণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন জানান, দুপুরে রাজধানীর ভাটারা এলাকা থেকে ভাটারা থানা পুলিশের সহায়তায় আতিককে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে ব্রাক্ষণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনার প্রস্তুতি চলছে।

জানা গেছে, আতিকুর রহমান আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এআই