নওগাঁর রাণীনগরে মান সম্মত স্বাস্থ্য সেবা ও চিকিৎসা প্রদানের লক্ষ্যে মন্ডল মেডিকেল এ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন স্থানে এই সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির রাণীনগর শাখার সভাপতি ডা. আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসরাফিল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, নির্বাহী কর্মকর্তা আল মামুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, মন্ডল মেডিকেল এ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালক ডা. রোস্তম আলী মন্ডল প্রমুখ।

উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি চিকিৎসা প্রদান করেন ডা. হাসিবুল ইসলাম।

আওরঙ্গজেব/এমবি