জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ও ময়মনসিংহ জেলা আমীর অধ্যাপক জসিম উদ্দিন (৫৮) কে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার সকালে তাকে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ফুলবাড়ীয়া পৌর সদরের তার নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ।

তার বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলনের সময় ময়মনসিংহ কোতুয়ালী থানায় পুলিশের কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। রাতে ফুলবাড়ীয়া থানার এস,আই আঃ রাজ্জাক অভিযান চালিয়ে তাকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রেফতার করেন।

ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, জামায়াত নেতা জসিম পুলিশের কাজে বাধা দেয়ার মামলা ওয়ারেন্টভুক্ত আসামি । 

জেআই