ময়মনসিংহের গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নের পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুই ইউপি সদস্য প্রার্থী মোশাররফ হোসেন (মোরগ) ও আব্দুল করিমের (তালা-চাবি) সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মো. শাহজাহান (৫০) নামে একজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

জানা যায় জাল ভোট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে আরও ৩ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএম/হক