রাজধানীতে মাদমহানগর কবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ (ডিএমপি)।

শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, “গ্রেফতার হওয়া ৭৯ জনের কাছ থেকে ৩১ হাজার ৪৫ পিস ইয়াবা, ১০৯ গ্রাম হেরোইন, দুই বোতল ফেনসিডিল, আড়াই লিটার দেশি মদ, ১২টি ইনজেকশন, এক কেজি ২০০ গ্রাম আইস এবং ১৫ কেজি ৮৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।”

গ্রেফতারকৃত ব্যক্তিদের কারও কারও বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় মামলা হয়েছিল। মোট ৭৮ জনের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।

এমবি