সীতাকুণ্ড উপজেলা সদরের শেরপাড়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. রিফাত (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, বিকাল ৪টার দিকে সীতাকুণ্ড সদরের শেরপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষে পাঁচজন আহত হয়। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

কেএইচ