বাংলাদেশের বিপুল পাঠক শ্রেণিকে যিনি মন্ত্রমুগ্ধের মতো অভিভূত করেছিলেন, বাংলা সাহিত্যের সেই জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা সাদাত হোসাইনের আজ ৩৪ তম জন্মদিন। ৩৪ বছর পেরিয়ে এখনো তিনি মনে-প্রাণে ১৮ বছরের তরুণ।
এই জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা সাদাত হোসাইন নিরবচ্ছিন্নভাবে লিখে যাচ্ছেন। তিনি মধ্যবিত্তের ছোট ছোট সুখ আর বড় বড় দুঃখকে পরম আদরে সাহিত্য বানিয়েছেন। আর সেইসব আদরমাখা লেখা পড়ে এই প্রজন্মের অনেকের চোখে জল ঝরেছে। সমাজের বড় বড় অসংগতি খুব সূক্ষভাবে ফুটিয়ে তুলেছেন তাঁর কথাসাহিত্যে।
সাদাত হোসাইন একজন সাংবাদিক, নাট্যকার, উপন্যাসিক, শিশু সাহিত্যিক। তিনি সাদামাটা সহজ-সরল চির সবুজ মনের মানুষ।
আজ মঙ্গলাবার ২১শে মে সাদাত হোসাইন-এর জন্মদিন। তিনি ১৯৮৪ সালের ২১শে মে মাদারীপুর জেলা কালকিনি উপজেলার হযরত কয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম মো.হেদায়েত উল্লাহ বেপারী। ২ ভাই ও ১ বোনের মধ্যে তিনি বড়। স্ত্রী উম্মে নুসরাত আরা ও কন্যা সারিনা সাদাত নোরাদের নিয়ে ঢাকায় তাঁর পারিবারিক আবহ। সাদাত হোসাইন লেখালিখি শুরু করেন ছোট বয়স থেকেই। স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় কবিতা লিখতেন। এ ছাড়া পত্রিকা, বিভিন্ন ম্যাগাজিনে তাঁর লেখা প্রকাশিত হতো।
জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন প্রচন্ড পাঠকপ্রিয় এই লেখক। উপন্যাস বেশ কয়েক বছর ধরে পাঠকপ্রিয়তার শীর্ষে রয়েছে। এবছর অমর একুশে গ্রন্থমেলায় তাঁর নির্বাসন উপন্যাসটি বেস্ট সেলারের তালিকায় এক নম্বরে রয়েছে । তাঁর প্রকাশিত মােট বইয়ের সংখ্যা ১১টি। পাঠকমহলে তুমুল জনপ্রিয় এই লেখকের একজন নির্মাতা হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। এ পর্যন্ত তিনি তিনটি দর্শক নন্দিত শর্ট ফিল্ম নির্মাণ করেছেন এবং অসংখ্য পুরস্কার অর্জন করেছে । এছাড়া কয়েকটি ডকুমেন্টটারি ও টেলিফিল্ম নির্মান করেছেন ।
জন্মদিনে প্রিয় লেখক, প্রিয় মানুষ সাদাত হোসাইনকে শুভেচ্ছা জানাই। ভাল থাকবেন আপনি। বেঁচে থাকুন আরও অনেক বছর। শুভ জন্মদিন।
এবিসিদ্দিক





