ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে ইটভাটর দুই শ্রমিক। এছাড়া ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার ভোরে ধামরাইর ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ডাউটিয়া এলাকায় পাটুরিয়াগামী এনএনবি পরিবহণের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইট ভাঙার গাড়ির মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় বাসটির চাপায় ঘটনাস্থলেই ইটভাঙার দুই শ্রমিক নিহত হন। এছাড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ধামরাইয়ের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

ধামরাই থানার ওসি রিজায়উল হক দীপু জানান, নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এআই