নড়াইলে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১আগষ্ট) সন্ধ্যা হতে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো-সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইজাজুল হক, হবখালী ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারী হেদায়েত হোসেন ও হবখালী ইউপি’র ওয়ার্ড জামায়াতের সভাপতি কাগজীপাড়া গ্রামের মুজিবুর রহমান। এরা নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ।
নড়াইলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, আটককৃত লস্করপুর গ্রামের ইজাজুলের বাড়ি থেকে পাঁচটি ককটেল ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
এমবি





