নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন- সাহাদাত হোসেন সাবু (২৮), স্ত্রী রূপালী (২২) ও তাদের দুই বছরের একমাত্র ছেলে রিফাত।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান- আজ বৃহস্পতিবার ভোরে ফতুল্লার পূর্ব সস্তাপুর রাজন পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সাবু শুপারি ব্যবসায়ী। তার স্ত্রী রূপালী গার্মেন্টকর্মী। তাদের বাড়ি লালমনিরহাটের তালীগঞ্জ থানার রুদ্রেশ্বর গ্রামে।

সাবুর ভাগনে আরিফুল ইসলাম বাবু জানান, ভোরে মশার কয়েল থেকে আগুন লেগে মশারি ও আসবাবপত্রে আগুন ধরে যায়। তখন তারা ঘুমিয়ে ছিলেন।

পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। এসময় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

জেড