ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা কমিটির আহ্বায়ক কমিটিতে ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে একজন আহ্বায়ক ও ১৩জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) রাতে সংগঠনের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে তিনজনকে স্বাক্ষর ক্ষমতা দেয়া হয়েছে।
থানাগুলো হলো উত্তর পূর্ব, আদাবর, বাড্ডা, বনানী, ভাষানটেক, বিমানবন্দর, দক্ষিণখান, দারুস সালাম গুলশান, হাতিরঝিল, কাফরুল, ক্যান্টনমেন্ট, খিলক্ষেত, মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, রামপুরা, রূপনগর, শাহআলী, শেরে-বাংলা, তেজগাঁও শিল্পাঞ্চল, তেজগাঁও, তুরাগ, উত্তরা পশ্চিম, উত্তরখান ও ভাটারা।
এনএইচ





