কুষ্টিয়ায় ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে চার ভাটা মালিককে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের চরবানিয়াপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধ অমান্য করে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের চরবানিয়াপাড়া এলাকার ৪টি ইটভাটায় দেদারছে অবৈধ কাঠ পোড়ানো হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলামের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ওই সব ইটভাটায় অভিযান চালান।

এ সময় ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর প্রমাণ মিললে ৪টি ইটভাটা মালিককে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটায় কাঠ ব্যবহার নিষিদ্ধ করেন ভ্রাম্যমাণ আদালত।

এমই