কুষ্টিয়ার কুমারখালীতে চিকিৎসা নিতে আসা এক গৃহবধুর শরীরে ঘুমের ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রাম্য এক ডাক্তারের বিরুদ্ধে।
রোববার সকালে উপজেলার হাসিমপুর বাজারের ঝন্টু ডাক্তারের চেম্বারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ঝন্টু ডাক্তার ওই গৃহবধুর শরীর পরীক্ষার কথা বলে তার নিজ চেম্বারের ভিতরে নিয়ে যায়। পরে শরীরে ঘুমের ইনজেকশন পুশ করে ওই গৃহবধুকে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার ওই গৃহবধু ডাক্তারের কুকীর্তির কাহিনী ফাঁস করে দেন এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করলে লম্পট ডাক্তার আত্মগোপন করেন। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও গ্রাম্য শালিসের মাধ্যমে মিমাংসার নামে মোটা অংকের অর্থের প্রলোভন দেখিয়ে ওই গৃহবধুকে থানায় যেতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





