আগামী ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত সমাবেশ সফল করতে পঞ্চগড় জেলা থেকে শুরু হয়েছে ওয়ার্কাস পার্টির পদযাত্রা।
সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র রুখো, জনজীবনের সংকট মোচন ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষায় ২০ দফা দাবি নিয়ে আগামী ২৯ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করতে রোববার দুপুরে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি পঞ্চগড় জেলা শাখা এই পদযাত্রার আয়োজন করে।
পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় চিনিকল ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ অধ্যাপক ইয়াছিন আলী, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহামুদুল হাসান মানিক, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হবিবর রহমান, ওয়ার্কাস পার্টির দিনাজপুর জেলা কমিটির সভাপতি প্রবীণ নেতা আব্দুল হক, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ইমরান চৌধুরী, পঞ্চগড় জেলা শাখার সভাপতি কমরেড আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা ২০ দফা দাবি আদায়ে আগামী ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষকে আহবান জানান।
এসএইচ





