দিনাজপুরে আবারো শুরু হয়েছে ঘন কুয়াশা আর কন কনে শীত। শীতের প্রচন্ড আক্রমনে জীবন যাত্র বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন ধরে শৈত্য প্রবাহের সাথে সাথে বৃষ্টির মত কুয়াশা।
সারা দিন সুয্যের মুখ দেখা যায়না। সোমবার বেলা ১১ টার সময় গুড়ি গুড়ি বৃষ্টির মত পড়ছিল কুয়াশা। একের পর এক প্রচন্ড কুয়াশা, শৈত্য প্রবাহ, আর শীতের আঘাতে জর্জড়িত হয়ে পড়েছে দিনাজপুরে হত দরিদ্র পরিবার গুলো।
এবারের আক্রমন হিমালয় থেকে আসা হিমেল বাতানে মানুষ ঘর থেকে বেড় হতে পারছে না। গরীব-দুঃস্থ ও বাস্তহারা মানুষ শীত নিবারনে দিশেহারা হয়ে পড়েছে। শহর ও ক্ষেত ছেড়ে ঘর মুখী।
গত রবিবার থেকে শুরু হয়েছে শৈত্য প্রবাহ ও প্রচন্ড শীত এবং কুয়াশা। শীতের আক্রমন থেকে জীবন বাঁচাতে প্রানপন চেষ্টা করছে শীতার্থ মানুষ ।
সোমবার দিনাজপুরে তাপমাত্রা ছিল ১০.৫ ডিঃ সেঃ। গরীব-ছিন্নমূল মানুষ ঘর থেকে বের হতে পারেনি। দিনমজুরেরা কাজে এলেও দুপরের সাথে সাথে ঘরে ফিরে গেছে। ঘন কুয়াশার কারনে যান বাহন চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘন্টার রাস্তা যেতে লাগছে ২ ঘন্টার অধিক। তার পরও চলতে হচ্ছে হেড লাই জ্বালিয়ে। চালক রাস্তার ৩ ফুট দুরেও দেখতে পায়না।
দুর্ঘটনার আশংকাই বেশী। এছাড়া সময় মত যানবাহন গুলো গন্তব্য স্থলে পৌছাতে পারছে না। ঘনকুয়াশার কারনে অনেক স্থানে যানবাহনের সামনে হেলপারকে টচ লাইট নিয়ে আগে আগে যেতে দেখা গেছে।
এসএইচ





