রাজধানীর নিউমার্কেট এলাকার ‘নূর জাহান’ মার্কেটের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পথচারী আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।

সোমবার রাত সোয়া ৮ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে বিষয়টি অস্বীকার করেছে নিউমার্কেট থানা পুলিশ। থানার ডিউটি অফিসার এসআই লুৎফুল কবীর জানান, এধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।

এমকে