আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্ষমতাসীন দল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের একটি ওয়ার্ডের ব্যানারে লেখা, ‘হে অমর ২১ শে ফেব্রুয়ারি হাজারো মা-বোনের ইজ্জতের বিনিময়ে শহীদ দিবস আমি কি ভুলিতে পারি। শহীদ দিবস অমর ইউক। সৌজন্যে ফিরোজ পাটোয়ারী। ২১ নম্বর ওয়ার্ড , আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ।

আরেক স্বঘোষিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর নামে পোষ্টারে উল্লেখ করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "ত্রিশ লক্ষ শহীদ"দের প্রতি বিনম্র শ্রদ্ধা।সৌজন্যে নাহিদুল ইসলাম জাবেদ।তা ও আবার পদবিহীন ১৬নং ওয়ার্ড যুবলীগ নেতা।

খোদ ভূমি প্রতিমন্ত্রীর নামে লাগানো ব্যানারে বিকৃত করা হয়েছে ৫২ এর ভাষা আন্দোলনে "লাখো শহীদ"দের প্রতি বিনম্র শ্রদ্ধার কথা। এই নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একটি ওয়ার্ডের ব্যানারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ লেখাগুলো রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনৈক ডা. সুব্রত ঘোষের পেজে পাওয়া যায়। সুব্রত ঘোষ লিখেছেন ‘এ মূর্খতার দায়ভার কার?

তিনি বলেন, ব্যানারটি একজনের ফেসবুক পেজে পেয়েছেন তিনি। এটি সত্যিই লেখা হয়েছে।’ আওয়ামী লীগের মতো ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক দলের ব্যানারে এরকম ভুল তথ্যের লেখা যদি সত্যিই হয়ে থাকে তবে তা দলের জন্য খুবই দুঃখজনক বলে ওই চিকিৎসক মন্তব্য করেন।

 

মাসুম/জেড